রাহুলের নাগরিকত্ব, জনস্বার্থ মামলার নির্দেশ 

0
3183
Rahuls Citizenship  Public Interest Litigation Order
Rahuls Citizenship Public Interest Litigation Order
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভারতের নাগরিকত্ব খারিজের আবেদন  জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণ করেছে দিল্লি হাইকোর্ট। রাহুল গান্ধী ভারতের নাগরিক হওয়ার পাশাপাশি ব্রিটেনের নাগরিক।
এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। দিল্লি হাইকোর্টে তিনি জানিয়েছেন, রাহুল গান্ধী ভারতের নাগরিকত্ব খারিজের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ৫ বছর আগে চিঠি দিয়েছিলেন। কিন্তু তার জবাব পাননি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তাঁর আবেদনের জবাব দিতে নির্দেশ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আর্জি জানান সুব্রহ্মণ্যম স্বামী। তবে বিচারপতি সঞ্জীব নারুলা এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কোনও নির্দেশ দিতে চাননি। তবে সুব্রহ্মণ্যম স্বামীর আবেদন জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণ করেছেন। বিচারপতি জানিয়েছেন, জনস্বার্থ মামলা হিসাবে আবেদনটি শুনবে রোস্টার বেঞ্চ। ২৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।