
শনিবার প্রায় মধ্যরাতে তালসারি থানায় রাহুলের মত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত।
থানা থেকে বেরিয়ে প্রসেনজিৎ বলেছেন রাহুলের স্ত্রী এফআইআর দায়ের করেছেন। বিস্তারিত অনলাইনে দেখা যাবে। শনিবার সকাল থেকেই প্রিয়াঙ্কাকে আগলে ছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস বিরুদ্ধে এফআইআর করা হয়। অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতির কারণে মৃত্যর ধারায় এফআইআর করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়।
ওই প্রযোজনা সংস্থার সিরিয়ালের শুটিং করতে গিয়েই মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এরপর রাহুলের সহকর্মী অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা বিচারের দাবিতে পথে নামে।









