
ওয়াকফ বিল পাশ করানোর পর এবার খ্রিস্টানদের জমি দখলের পথে হাঁটছে আরএসএস। বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এবার কংগ্রেস সাংসদকে পাল্টা দিয়েছে গেরুয়া শিবির। কেরালা বিজেপির প্রেসিডেন্ট রাজীব চন্দ্রশেখরের তোপ, কর্নাটকে কংগ্রেস নেতার জমি কেড়ে নেয়। ওয়াকফও এতদিন তাই করত। সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাসের পর রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি আগেই জানিয়েছিলেন ওয়াকফ বিল সরাসরি দেশের মসলিমদের ওপর আঘাত হানছে।
এবং ভবিষ্যতে অন্য ধর্মীয় সম্প্রদায়গুলিকে নিশানায় নেওয়ার পথ পরিষ্কার করছে। মুসলিমদের পর এবার আরএসএস খ্রিস্টানদের দিকে নজর দিয়েছে। এর পরই রাজীব রাহুলকে তুলোধনা করে সংবিধানটা ভালো করে পড়ে দেখার আজি জানিয়েছে। তাঁর আরও সংযোজন কর্নাটকের কংগ্রেস নেতার এবং ওয়াকফ বোর্ড যেভাবে জমি হাতিয়ে নেয়, সেটা ভুল। মানুষকে মিথ্যে বলা, ভুল বোঝানো রাহুল গান্ধী আর কংগ্রেস এটাই করে।
