গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ভোটচুরি নিয়ে এবার রাহুলের হাইড্রোজেন বোমা হুঁশিয়ারি

    ভোটচুরি নিয়ে এবার রাহুলের হাইড্রোজেন বোমা হুঁশিয়ারি

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স
    ভোটচুরি নিয়ে এবার হাইড্রোজেন বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সাংসদ। তার দাবি মহাদেবপুরা সম্পর্কে যা দেখানো হয়েছে তা ছিল পরমাণু বোমা। এবার এমন বোমা ফাটাবেন যে প্রধানমন্ত্রী মোদী আর মুখ দেখাতে পারবেন না।
    ভোটার অধিকার যাত্রার শেষ দিনে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বিজেপির ওপর তীব্র আক্রমণ করে বলেছেন, যাঁরা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, তাঁরা এখন ভারতের সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে। পাশাপাশি ভোটার অধিকার যাত্রা নিয়ে তাঁর মন্তব্য, বিহারের প্রতিটি যুবক, মানুষ তাঁদের সঙ্গে দাঁড়িয়েছিল।
    ভোট চুরির অভিযোগে বিহার জুড়ে প্রায় ১৩০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর ১৬ দিন শেষে পাটনায় শেষ হয়েছে অধিকার পদযাত্রা।