ভোটে রাহুলের যাত্রার ফল মিলেছে : খাড়গে  

0
150
Rahuls trip to the polls has yielded results Kharge
Rahuls trip to the polls has yielded results Kharge
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যাত্রার ফল মিলেছে লোকসভা নির্বাচনে। এমনটাই মনে করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
ভোটের ফল ইন্ডিয়া জোটের পক্ষে ইতিবাচক হতেই দলের সদর দফতরে সাংবাদিক বৈঠক করেছেন কংগ্রেসের প্রাক্তন এবং বর্তমান সভাপতি। শুরুতেই দেশের প্রাচীনতম দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এই ফল থেকে বোঝা যাচ্ছে দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রায় দিয়েছে । এই রায় থেকে আরও বোঝা গিয়েছে, নরেন্দ্র মোদীর নৈতিক হার হয়েছে। কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের নেতাদের গ্রেফতার করা হয়েছিল। এমনই কঠিন পরিস্থিতিতে নির্বাচনে তাঁরা লড়াই করেছিলেন। পাশাপাশি এই সাফল্যের নেপথ্যে রাহুল গান্ধীর দুই যাত্রার বড় ভূমিকা রয়েছে। মল্লিকার্জুন খাড়গে বলেছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় লাখ লাখ মানুষের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেসের প্রচারের একটি অংশ ছিল।  যা ফলদায়ক হয়েছে।