ফের মোদীকে মণিপুর যাওয়ার বার্তা রাহুলের 

0
205
Rahuls message to Modi to go to Manipur again
Rahuls message to Modi to go to Manipur again
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিংসাবিধস্ত মণিপুরে গিয়ে মানুষের দুরবস্থা দেখে আসার পরামর্শ দিয়েছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে লেখার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী লিখেছেন, মণিপুরে হিংসা শুরু হওয়ার পর তিনি তিনবার সেখান গিয়েছেন।
কিন্তু, দুঃখের বিষয় এই যে, পরিস্থিতির কোনও সংশোধন হয়নি। আজও এই রাজ্য দুর্ভোগ রয়েছে। লোকসভার বিরোধী দলনেতা মণিপুরের ত্রাণশিবিরগুলি ঘোরার ভিডিও পোস্ট করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন হিংসা কবলিত এই রাজ্যে একবারের জন্য হলেও ঘুরে আসেন। পাঁচ মিনিটের এই ভিডিও দেখিয়ে রাহুল লিখেছেন, কিছুই বদলায়নি। ঘর জ্বলছে, নির্দোষ মানুষের জীবন বিপদের মুখে এবং হাজার হাজার পরিবার ত্রাণশিবিরে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। রাহুলের পরামর্শ, প্রধানমন্ত্রীকে মণিপুর এসে নিজে রাজ্যবাসীর সঙ্গে কথা বলে শান্তি ফিরিয়ে আনার আবেদন করা উচিত।