রাহুলের মন্তব্যে জোর বিতর্ক সংসদে

0
100
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

লাদাখে চিনা আগ্রাসন ইস্যুতে সংসদে অপ্রকাশিত গ্রন্থ থেকে উদ্ধৃত করে বিপাকে পড়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের ওই বক্তব্যে ফুঁসে উঠেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 তাঁর বক্তব্য, এভাবে অপ্রকাশিত কোনও গ্রন্থ থেকে কাউকে উদ্ধৃত করা যায় না, বিরোধী দলনেতাকে সংসদের নিয়মাবলির পাঠ দিয়েছেন স্পিকার ওম বিড়লা। সোমবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির অভিভাষণের জবাবে রাহুল গান্ধী লাদাখ প্রসঙ্গ তোলেন।বিরোধী দলনেতার দাবি, ২০২০-তে গালওয়ান কাণ্ডের আগে থেকেই লাগাতার চিনের কাছে জমি হারাচ্ছে ভারত। অথচ সরকার নীরব। নিজের বক্তব্য প্রমাণ করতে গিয়ে শুরুতেই রাহুল প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত জীবনী গ্রন্থ থেকে একটি উদ্ধৃতি তুলে ধরার চেষ্টা করেন। বিরোধী দলনেতা বলেন,জেনারেল নারাভানে বলছেন, কৈলাশ রেঞ্জে চিনা সেনা ভারতের অবস্থানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল। এর পর আর কিছু বলতে দেওয়া হয়নি রাহুল গান্ধীকে। বিরোধী দলনেতা এতদূর বলার পরই চড়া সুরে প্রতিবাদ শুরু করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শাসক শিবির থেকে শুরু হয় চিৎকার। পালটা দেয় বিরোধী বেঞ্চও। রাজনাথ সিং দাবি করেন, সংসদে এমন কোনও গ্রন্থ থেকে উদ্ধৃত করা যায় না যেটা প্রকাশিতই হয়নি।

রাহুল গান্ধী দাবি করেন, যে উৎস থেকে এই বই তিনি পেয়েছেন সেটা ১০০ শতাংশ বিশ্বাসযোগ্য। তাতে পালটা রাজনাথ সেই একই প্রশ্ন করেন,বইটি কি প্রকাশিত হয়েছে? অপ্রকাশিত গ্রন্থ থেকে উদ্ধৃত করা যায় না।