গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk  সংরক্ষণের যৌক্তিকতা নিয়ে সংশয় রাহুলের, পাল্টাও

     সংরক্ষণের যৌক্তিকতা নিয়ে সংশয় রাহুলের, পাল্টাও

    0
    146
    আমেরিকায় এবার ভারতে জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
    এরপরেই কংগ্রেস নেতার কড়া সমালোচনা করেছেন বিএসপি প্রধান মায়াবতী এবং বিজেপির সহযোগী এলজেপির প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান।আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলোচনার মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, ভারতে আর কতদিন জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা বহাল থাকবে। জবাবে কংগ্রেস সাংসদ বলেছেন, কংগ্রেস তখনই সংরক্ষণ ব্যবস্থার ইতি টানার কথা ভাববে, যখন দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। এখনও ভারতে তেমন পরিবেশ নেই।দেশের ১০০ টাকার মধ্যে, আদিবাসীরা পান মাত্র ১০ পয়সা। দলিতেরা পান মাত্র ৫ টাকা। অন্যান্য অনগ্রসররাও প্রায় একই পরিমাণ পান। তাঁর ওই মন্তব্যকে হাতিয়ার করে মায়াবতী বলেছেন, বরাবরই কংগ্রেসের গোপন পরিকল্পনা হল সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার। রাহুল গান্ধীর মন্তব্যেও তারই বার্তা মিলেছে। অন্যদিকে এলজেপির প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান বলেছেন, রাহুল গান্ধী এবং তাঁর দল দলিত বিরোধী।