
এসআইআর বিতর্কের মধ্যেই আবহেই রবিবার থেকে বিহারে ভোট অধিকার যাত্রা শুরু করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
দলের প্রাক্তন সভাপতি অখিলেশ প্রসাদ সিংহ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রবিবার থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে।১ সেপ্টেম্বর পাটনা ময়দানে এই যাত্রা শেষ হবে।
ঘটনাচক্রে, রাহুলের ভোট অধিকার যাত্রা শুরুর দিনই দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই সময়ের মধ্যে গয়া, মুঙ্গের, ভাগলপুর, কাটিহার, পুর্ণিয়া, মধুবনী, দ্বারভাঙা, পশ্চিম চম্পারণ-সহ ২৩ থেকে ৩০ টি জেলা ঘুরবেন রাহুল। সঙ্গে থাকবেন লালু-পুত্র তেজস্বী যাদবও। এই সফরসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন কংগ্রেস সাংসদ।








