গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ৮৫০ নিম্নমানের ওষুধ, গ্রেফতার ১০৩

    উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ৮৫০ নিম্নমানের ওষুধ, গ্রেফতার ১০৩

    0
    61
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মধ্যপ্রদেশে কাফ সিরাপকাণ্ডের পর এবার উত্তরপ্রদেশে জাল ওষুধের চক্রের সঙ্গে জড়িত ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় সাড়ে আটশোটি ওষুধ।
    সেরাজ্য এফএসধ্যি-র সূত্র জানিয়েছে, গত এক বছরে ২০ হাজারের বেশি ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলির মধ্যে ১৬ হাজার ২৮৯টি ওষুধ গুণমানের পরীক্ষায় পাশ করেছে। কিন্তু ৮৫৮ রকমের ওষুধ সেই গুণমান পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছে। সেগুলির মধ্যে ৬৫২টি নিম্নমানের, ১১৫টি বিষাক্ত এবং ৯১টি ওষুধে কোনও সংস্থার নাম পাওয়া যায়নি। ছ’টি গবেষণাগারে এই ওষুধগুলির পরীক্ষা করা হয়েছিল। নিম্নমান এবং জাল ওষুধের সন্ধান মিলতেই দেশ জুড়ে তল্লাশি অভিযানে আরও জোর দেওয়া হয়েছে।
    স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত ৬০টি এফআইআর হয়েছে। ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।