বাগদায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, রায়গঞ্জেও

0
1393
BAGDA A BJP PRARTHIR GARIVANGCHUR RAYGANJ A O
BAGDA A BJP PRARTHIR GARIVANGCHUR RAYGANJ A O
ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে তুলকালাম বাগদা। বথে যেতেই বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে তাড়া করে তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় গাড়ি।
বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের গাতপুকুর এলাকায় ১৮৮ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস সেখানে যেতেই ঘিরে ধরে তৃণমূল কর্মীরা। এরপরেই বিজেপির প্রার্থীকে কার্যত তাড়া করে তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর সামনেই তাণ্ডব চালায় তৃণমূল কর্মীরা। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। কার্যত একই ছবি রায়গঞ্জে। বিভিন্ন বুথে কার্যত তৃণমূলের বাধার মুখে পড়েছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। বিজেপি প্রার্থীকে দেখেই কার্যত ধাওয়া করেছেন তৃণমূল কর্মীরা। গো ব্যাক স্লোগান দিয়েছেন।