
হাওড়া-খড়গপুর লাইনে দেউলটি স্টেশনে রেল অববোধে ভোগান্তির শিকার যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের কোলাঘাট ও দেউলটি স্টেশনের মাঝে আন্ডারপাস তৈরির দাবিতে রেল অবরোধ করেন স্থানীয়রা। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় এর জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল।
বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরপর লোকাল, দূরপাল্লার ট্রেন। রূপসী বাংলা এক্সপ্রেসে আটকে যায় বহু পরীক্ষার্থী। স্থানীয়দের অভিযোগ এলাকায় রেল লাইন পারাপার করেই যাতাযাত করতে হয়। সম্প্রতি সেই রাস্তা বন্ধ করে দেয় বেল। এর জেরে অনেকটা ঘুরপথে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে। যার জেরে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। রবিবার রেলাইনের ধারে লোহার বেড়া দেওয়ার কাজ করছিল রেল কর্তৃপক্ষ। তখনই রাস্তা বন্ধের প্রতিবাদ এবং আন্ডারপাসের দাবিতে লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
এর জেরে করমণ্ডল, ধৌলি, গীতাগুলি সহ একাধিক এক্সপ্রেস থমকে যায়। রবিবার বাঁকুড়ায় ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ সি, ডি সহ নানা পদের পরীক্ষা দিতে রূপসী বাংলা এক্সপ্রেসে উঠে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা।







