
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট-র ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে রেল, কী কারণে পদপিষ্টের ঘটনা, দুই সদস্যের এই কমিটি তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। অন্যদিকে, পদপিষ্টের ঘটনার কারণ অনুসন্ধানে সমান্তরাল ভাবে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশও। খতিয়ে দেখা হচ্ছে স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ।
দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পদপিষ্টের ঘটনা ঘটার আগে নয়াদিল্লি স্টেশনে ট্রেন সম্পর্কিত ভুল ঘোষণা করা হয়েছিল। ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। শনিবার দুপুর থেকেই প্রয়াগরাজের ট্রেনের জন্য নয়াদিল্লি স্টেশনে চাহিদা ছিল প্রচুর।
১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ওভারব্রিজে যাত্রীদের ঠাসা ভিড় ছিল। প্রায় সবাই প্রয়াগরাজমুখী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়। ওভারব্রিজ দিয়ে নামতে শুরু করে যাত্রীদের ভিড়। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাতেই মৃত্যু হয়।









