
কলকাতায় এসে চড়লেন মেট্রোয়, উঠলেন অটোয়। শুক্রবার অন্য মুডে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কলকাতা বিমানবন্দরে নেমে সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশনে যান রেলমন্ত্রী।
কথা বলেন যাত্রীদের সঙ্গে। এরপরেই জয় হিন্দ স্টেশন থেকে মেট্রোর ওঠেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। মেট্রোয় করে নোয়াপাড়ায় নামেন রেলমন্ত্রী। এরপর নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে অটো করে প্রমোদনগর যান তিনি। সঙ্গী ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত।
তারপর সেখান থেকে নবান্নে পৌঁছন তিনি। সেখানেও চমক। সাধারণ মানুষের মতই দেখা গিয়েছে তাঁকে। ট্রাফিক মেনে যতটা কম সম্ভব নিরাপত্তা নিয়ে রেলমন্ত্রী পৌঁছেছে নবান্নে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায় কলকাতা মেট্রোর যাতে আরও উন্নতি হয় তারজন্য ৬০টির কাছাকাছি নিউ জেনারেশন ট্রেনের পরিকল্পনা রয়েছে। আগামী ৪-৫ বছরের মধ্যেই তা চলে আসবে। এরপরেই কলকাতা এক নতুন গতি পারে।
