গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk নির্যাতিতা ডাক্তারের জন্য সুবিচারের সওয়াল রেলমন্ত্রীর 

    নির্যাতিতা ডাক্তারের জন্য সুবিচারের সওয়াল রেলমন্ত্রীর 

    0
    130
    দেবীপক্ষে আর জি করের নির্যাতিতা ডাক্তারের জন্য ন্যায় বিচারের পক্ষে সওয়াল করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবারে গান্ধী জয়ন্তীতে বেলেঘাটায় গান্ধী ভবনে পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী।
    সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেছেন এবং দুর্গাপুজোর আগেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর জি কর-কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে রেলমন্ত্রী বলেছেন, ইতিমধ্যে দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। মহালয়াও হয়ে গিয়েছে। তাই তিনি প্রার্থনা করবেন আর জি করে নির্যাতিতার যাতে সুবিচার পান। পাশাপাশি মহাত্মা গান্ধীর স্মরণে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গান্ধীজির পথপ্রদর্শক হয়ে স্বচ্ছতা থেকে শুরু করে সবকা সাথ সবকা বিকাশের মতো কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এর জন্য তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন।