গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata উচ্ছেদের আগে বিকল্প জানাতে হবে রেলকে, নির্দেশ কোর্টের

    উচ্ছেদের আগে বিকল্প জানাতে হবে রেলকে, নির্দেশ কোর্টের

    0
    23
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উচ্ছেদের প্রতিবাদে বুধবারই পথে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে উচ্ছেদের আগে বিকল্প জায়গা জানাতে হবে রেলকে।
    বালিগঞ্জ, যাদবপুর, ডানকুনি, বনগাঁ যহ স্টেশন সংলগ্ন এলাকায় রেলের উচ্ছেদের নোটিস নিয়ে মামলা হয়েছে। বুধবার রেলের জমিতে জবরদখল উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলায় নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হকার ও মামলাকারীদের পক্ষে আদালতে সওয়াল করেছেন আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম। এরপরেই আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে ৩১ জুন পর্যন্ত উচ্ছেদ করতে পারবে না রেল।
    স্টেশন চত্বরে ব্যবসার জন্য যাদের বৈধ অনুমতি দিয়েছিল, তাঁদের উচ্ছেদ করার ক্ষেত্রে আগামী দিনে রেলকে বাধ্যতামূলকভাবে সুনির্দিষ্ট আইনি নোটিস দিয়ে আগে থেকে জানাতে হবে। বিকল্প জায়গার ব্যবস্থা, পুনর্বাসনের বিষয়টি রেল কর্তৃপক্ষককে সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে এবং তা আদালতে জানাতে হবে।