
এবার রেলের কাউন্টার থেকে সংরক্ষিত আসনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে। জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, টিকিট কাউন্টার থেকে কেনা টিকিট আইআরসিটিসি ওয়েবসাইট বা অনুসন্ধান নম্বর-১৩৯ এর মাধ্যমে অনলাইনে বাতিল করা যেতে পারে। তবে টাকা ফেরত পেতে রেলে রিজার্ভেশন কেন্দ্রে যেতে হবে।
সংসদে বিজেপি সাংসদ বিষ্ণু কুলকার্নি প্রশ্ন তুলেছিলেন, ট্রেন ছাড়ার আগে টিকিট বাতিল করার জন্য স্টেশনে যাওয়ার দরকার কিনা। এই প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী বলেন, রেলের যাত্রী বিধি-২০১৫ তে নির্ধারিত সময়সীমা অনুযাযী পিআরএস কাউন্টার থেকে নেওয়া ওয়েটিং টিকিট ফেরত দিলে টিকিট বাতিল করা হবে।
