ভিড়ের ধাক্কায় সিঁড়িতে পড়েন এক যাত্রী, তাতেই পদপিষ্ট : রেল

0
159
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নয়াদিল্লি স্টেশনে শনিবার রাতের দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীদের দাবির সঙ্গে মিলছে না ভারতীয় রেলের বক্তব্য। প্রত্যক্ষদর্শীদের দাবিকে এক প্রকার খারিজ করে দিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সব ট্রেন সময়েই চলছিল। আগে থেকেই স্টেশনে ভিড় ছিল। ওই ভিড়ে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে প্রাণ যায় পাঁচ শিশু, ১১ মহিলা-সহ ১৮ জনের।
পাল্টা প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছনোর কথা ছিল প্রয়াগরাজ এক্সপ্রেস নামে স্পশ্যাল ট্রেনটির। আচমকাই ঘোষণা করা হয় যে, সেই ট্রেন ১৬ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। তার পরেই ফুটব্রিজে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সিঁড়িতে উঠতে গিয়ে অনেকেই পড়ে যান।
উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশুশেখর উপাধ্যায় জানান, স্টেশনে এমনিতেই খুব ভিড় ছিল। প্ল্যাটফর্মে লোকজন ছোটাছুটি করছিলেন। সে সময় একটি সিঁড়িতে পা হড়কে পড়ে যান এক যাত্রী। তার জেরে এই পদপিষ্ট হওয়ার ঘটনা। বাইট : হিমাংশুশেখর উপাধ্যায়।