কলকাতায় শুরু বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গেও  

0
36
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ শহরতলি। পাশাপাশি বইছে দমকা হাওয়াও। 
এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ও হতে পারে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত-ঝড় চলবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও  পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টি বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সোমবার। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই দুই জেলায় ঝড়ের গতি তুলনামূলক কম থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়ায়। মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ চলবে। তবে তার পর বৃষ্টি কমতে পারে।
মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।