প্রবল দাবদাহে আরাম দিতে পারে বৃষ্টি

0
149
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চৈত্রের প্রবল দাবদাহের মধ্যে স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার হালকা-মাঝারি বৃষ্টি হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। বাকি জেলাগুলিতে দমকা হাওয়া দিলেও ঝড়ের পরিস্থিতি তৈরি হবে না বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আরও বেশি।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সেখানেও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।