গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা-সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস, দাপট দেখাবে কালবৈশাখীও

    কলকাতা-সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস, দাপট দেখাবে কালবৈশাখীও

    0
    50
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রবিবাসরীয় সকালে শহর কলকাতার ঘুম ভেঙেছে মেঘলা আকাশ মুখ দেখে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দেখা গিয়েছে। বাতাসে বেজায় গরমের অস্বস্তিও ছিল। তবে রবিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
    একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতাও। জানিয়েছে হওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দু’দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। রবিবার সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।
    সোমবার থেকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও এই সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে। জারি রয়েছে সতর্কতা।