উইকএন্ডে বৃষ্টির পূর্বাভাস, ব্যাকফুটে শীত

0
130
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

উইকএন্ডে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বড়দিনে মাঝেমধেই বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। এবার শনি এবং রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতা সংলগ্ন ৭ জেলায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোয় শুকনো আবহাওয়া থাকবে। প্রতিদিনই হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা যাবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তবে এখনই জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গের ৫ জেলায় আপাতত শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে। শনি এবং রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।