বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

0
199
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। কলকাতা এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। তবে আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক দুই ডিগ্রি কম।