গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

    রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

    0
    183
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বুধবার থেকেই কলকাতা-সহ বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে এবং আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে।
    এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার আকাশে সকাল থেকে ঘন মেঘ। কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রপাত। বৃহস্পতিবার ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলেছে শহরে। রোদের দেখা নেই। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সারাদিনই একই আবহাওয়া থাকতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুর্যোগ অব্যাহত থাকবে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার সেই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবারও কিছু জেলায় বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই।
    বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য উত্তরবঙ্গ জেলাতেও বজ্র-ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।