দুপুরে রাতের অন্ধকার, তুমুল বৃষ্টি কলকাতায়

0
96
ছবি সৌজন্যে : নিজস্ব
শুক্রবার দুপুরে আকাশ কালো করে তুমুল বৃষ্টি কলকাতায়। প্রবল বৃষ্টির জেরে বেশকিছু রাস্তায় জল দাঁড়িয়ে যায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঘুর্ণাবর্তের জেরে ৩-৪ দিন বৃষ্টিপাত চলবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতেও সতর্কতা রয়েছে। দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর ওড়িশাতে ২ ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টিপাত চলবে। এরপর থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে।
তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।