গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সপ্তাহন্তে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

    সপ্তাহন্তে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

    0
    160
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সপ্তাহন্তে রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের জেরে সপ্তাহের শেষে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

    শুক্রবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় এবং শনিবার ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪দিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে রবিবার বৃষ্টি কমার পর থেকে হালকা ঠান্ডা অনুভূত হবে। ৪দিন পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। এখন ভোরে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হলেও, বেলায় উধাও হয়েছে ঠান্ডা। উর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় কুয়াশার জন্য জারি করা হয়েছে সতর্কতা। শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় কুয়াশার জন্য জারি করা হয়েছে সতর্কতা। শনিবারও কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে।