গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National রুদ্রপ্রয়াগ ও চামোলিতে মেঘভাঙা বৃষ্টি, ধ্বংসস্তূপে আটকে বহু

    রুদ্রপ্রয়াগ ও চামোলিতে মেঘভাঙা বৃষ্টি, ধ্বংসস্তূপে আটকে বহু

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় ফের মেঘভাঙা বৃষ্টি হয়েছে। অল্প সময়ে অত্যাধিক বৃষ্টির কারণে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ জেলার বাসুকেদার এলাকা আর চামোলি জেলার দেবল এলাকা। দেবলে এক দম্পতি জলের তোড়ে ভেসে গিয়েছেন।
    এখনও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপে চাপা পড়ে কয়েক জন আহত হলেও, তাঁদের সকলকেই উদ্ধার করা গিয়েছে। তবে অন্যত্র সবাইকে উদ্ধার করা গিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। যে বাড়িগুলিতে জল ঢুকছে, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডুবে গিয়েছে রুদ্রপ্রয়াগের হনুমান মন্দির। রাস্তায় ধস নামায় অনেকে আটকে পড়েছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।
    উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে জলস্তর ক্রমশ বাড়ছে। কেদারনাথ উপত্যকায় নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একটি সেতু। ক্রমশ নদী এবং ছোট নালাগুলির জল ঢুকছে লোকালয়ে।