
উষ্ণ আবহেই কাটবে এবারের দোল। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
সেই সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। খুব সকালে এবং সন্ধ্যায় হালকা মনোরম আবহাওয়া থাকছে, দিনের বেলায় উষ্ণতা বাড়বে। এদিকে, দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে।
বুধবার ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দোলের দিন অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং সহ ওপরের জেলাগুলিতে।
