
লাগাতার অতিবৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সৃষ্টি হয়েছে প্রবল বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে কেন্দ্র করে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের উদাসীনতা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি বলেছেন, একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জেরে রাজ্য কার্যত স্যান্ডউইচে পরিণত হয়েছে।
মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন যেন আগাম সতর্কবার্তা দিয়ে জল ছাড়া হয়। মুখ্যসচিবও বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এমনকি সংশ্লিষ্ট দফতরের তরফেও অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কেন্দ্র কোনওরকম দায়িত্ব নেয়নি। মন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রাজ্যের প্রশাসন বন্যা কবলিত এলাকাগুলিতে নেমে পড়েছে। উদ্ধারকাজ, ত্রাণ বিলি, আশ্রয় শিবির খোলা—সবকিছুই চলছে দ্রুত গতিতে।
তিনি আরও বলেছেন, মানুষ বাঁচানোই এখন মুখ্য লক্ষ্য। কিন্তু কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার সামান্য সহানুভূতির প্রত্যাশাও পাচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক।
