বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তি

0
105
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। মঙ্গলবার থেকে গরম কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি। বৃষ্টি হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। এর ফলে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে। ফিরতে পারে স্বস্তি।বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। হাওড়া, হুগলি-সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় আবার সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলায় তাপমাত্রা মোটের উপর শুকনো থাকবে।