বৃষ্টির ঘাটতি মহারাষ্ট্রে! রাজস্থানে ক্রমাগত ঝড়বৃষ্টি

0
19
ছবি সৌজন্যে : এক্স
দেশের মূল ভূখণ্ডে সময়মতোই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু তার পরে তার গতিপ্রকৃতিতে দেখা গিয়েছে খামখেয়ালিপনা।
জুন মাসে মরুভূমির রাজ্য, তথা দেশের সবচেয়ে শুষ্ক রাজস্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আর মহারাষ্ট্র, যেখানে যথেষ্ট বৃষ্টি হয়, সেখানে ঘাটতি তৈরি হয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, মধ্য ভারতে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। বিশেষত মুম্বইয়ে। সেখানকার জলাধারগুলিতে ইতিমধ্যেই টান পড়তে শুরু করেছে। আবহবিদদের একাংশ মনে করছে, পশ্চিমি ঝঞ্ঝার সক্রিয়তাই এর অন্যতম কারণ।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে স্বাভাবিক সমন্বয় তৈরি হয়নি। তার প্রভাবে ওই মৌসুমি বায়ুর বিক্ষেপ ঘটছে।