মৃত্যুপুরী মায়ানমারে বৃষ্টির প্রকোপ! বাড়ছে বিপদ

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
একসপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও মায়ানমারে ভয়াবহ কম্পনের রেশ এখনও পুরোমাত্রায় বহাল। মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে তিন হাজারে। এই পরিস্থিতিতে আরও প্রতিকূলতা তৈরি করছে প্রাকৃতিক দুর্যোগ। বিশেষত সাগাইং ও মান্দালয়ে অসহায় পরিস্থিতিতে ১৭ লক্ষেরও বেশি মানুষ। মান্দালয়ে বহু মানুষ বাড়ি থাকতেও বাড়ির মধ্যে থাকার সাহস পাচ্ছেন না।
তাঁদের বাইরের টেন্টেই রাতে ঘুমোতে দেখা যাচ্ছে। বইছে তীব্র বাতাস। চলছে বৃষ্টি। যার জেরে প্রবল অসুবিধায় পড়তে দেখা যাচ্ছে তাঁদের। শনিবার অনেকেই বাধ্য হয়েছেন জীর্ণ বাড়ির ভিতরে থাকতে। জল-খাবারের অভাব রয়েছে। বিদ্যুৎহীনতায় অন্ধকারে ঢেকেছে বহু এলাকা। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বৃষ্টির প্রাবল্য ও গরমের তীব্রতায় সাময়িক ভাবে শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে রোগের প্রকোপ বাড়তে পারে।