জমজমাট শীতেই বর্ষবরণ, বলছে হাওয়া অফিস

0
153
ছবি সৌজন্যে : নিজস্ব

জমজমাট শীতেই নতুন বছরকে স্বাগত জানাতে পারবে কলকাতা। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্ষ শেষের আগে আবার হাওয়া বদলের ইঙ্গিত মিলেছেন। উইকেন্ডে ফের সামান্য বাড়বে তাপমাত্রা।

সোম এবং মঙ্গলবার নামবে পারদ। বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ। এমনটাই বলছে হাওয়া অফিস। যদিও বৃষ্টি, মেঘলা আবহাওয়ায় কার্যত ১০ বছরের মধ্যে উষ্ণ বড়দিন কাটিয়েছে কলকাতা। শনিবার আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে। বর্ষ শেষ বা বর্ষবরণের শীতের আমেজ কিছুটা ফিরতে পারে। গভীর নিম্নচাপ এখনও সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। এছাড়া নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে।

এর জেরে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলা মূলত পশ্চিম বর্ধমান, বীরভম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। থাকবে কুয়াশার দাপট। একই সঙ্গে বছর শেষে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়িতে।