মৌসুমী অক্ষরেখা-ঘূর্ণাবর্তে তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে

0
234
Low pressure scattered rain over south including Kolkata
Low pressure scattered rain over south including Kolkata
মৌসুমী অক্ষরেখা, সঙ্গে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বৃষ্টি চলছে। শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টি কমলেও পরের সপ্তাহে ফের বৃষ্টির স্পেল চলতে পারে বলে হাওয়া অফিসের খবর।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। কলকাতাতেও বৃষ্টির দাপট দেখা গিয়েছে। শুক্রবারও একইভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে বৃষ্টি বাড়তে রাজ্যে ফের ম্যালেরিয়ায় মৃত্যুর খবর মিলেছে। মৃত ব্যক্তি বেহালার সখেরবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে। জ্বর নিয়ে ১২ দিন বিষ্ণুপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিলেন। পরে তাঁকে টালিগঞ্জে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ম্যালেরিয়ার আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৭২ জন। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৭২ জন।