কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে!

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
আকাশ মেঘলা। কখনও ঝিরঝিরে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে।
উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার দিন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে। মঙ্গলবার নদিয়ায় এবং বৃহস্পতিবার বাঁকুড়ায় সেই সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দক্ষিণের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় সোমবার পর্যন্ত আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা নেই।
তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। তা চলবে আগামী শনিবার পর্যন্ত। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত আর কোনও সতর্কতা নেই।