
নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে রাইসিনা ডায়লগ-২০২৫। এবছর এই সম্মেলনের দশম সংস্করণ। সোমবার থেকে শুরু হওয়া সম্মেলন চলবে আগামী ১৯ মার্চ বুধবার পর্যন্ত । এই রাইসিনা ডায়লগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেন। উপস্থিত থাকবেন ১৮টি দেশের বিদেশমন্ত্রী, বাণিজ্যিক সংস্থার প্রধান সহ অন্যান্যরা।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, চিনকে উপেক্ষা করে প্রথমবার এই সম্মেলনে যোগ দেবেন তাইওয়ানের শীর্ষ প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এবারের থিম-পিউপিল, প্লেস, প্ল্যানেট।
