রাজভবনের বিয়ের আসর, ১০০ যুগলের গণবিবাহ দেবেন রাজ্যপাল

0
152
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের তৃতীয় বর্ষপূর্তিতে গণবিবাহের আসর বসছে রাজভবনে। রাজভবনের সোশ্যাল মিডিয়া পেজে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ১০০ জন পিছিয়ে পড়া, দুস্থ যুগলের গণবিবাহ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে। রাজ্যপালের অভিভাবকত্বে, তত্ত্বাবধানে বিয়ের জন্য কীভাবে আবেদন জানাতে হবে তা বিস্তারিতও প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে ওই পোস্টে। ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ৩ বছর পূর্ণ করবেন সিভি আনন্দ বোস। আগ্রহীরা ১৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন রাজভবনের তরফে দেওয়া ইমেলে।

তাতে পাত্রপাত্রীর নাম সহ সমস্ত বিস্তারিত জানাতে হবে। বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে থাকলে সেই সংক্রান্ত নথিও জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। ওগুলো স্থানীয় গেজেটেড অফিসারকে দিয়ে সই করানোর পর তা গৃহীত হবে।