
স্ত্রীকে দিয়ে ফোন করে ডেকে তাঁর প্রেমিককে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হুগলির পোলবায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে ৪ বছর আগে পোলবার মহানাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। বিয়ের কিছুমাস পর থেকেই সাগরিকার সঙ্গে অভিজিতের বন্ধু রাজের সম্পর্ক তৈরি হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানাজানি হতে অশান্তি শুরু হয় সাগরিকা, অভিজিতের মধ্যে। কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে ফিরে আসে সাগরিকা। জানা গিয়েছে রবিবার রাতে স্ত্রীকে দিয়ে জোর করে ফোন করিয়ে রাজকে ডাকে অভিজিৎ। পাড়ার শিবমন্দিরে রয়েছে জানতে পেরে অভিজিৎ সেখানে গিয়ে রাজকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায়।
জখম অবস্থায় রাজ বর্মন নামে ওই যুবককে চুঁচুড়া ইমানবাড়া হাসাপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।








