গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National উদ্ধবের জন্মদিনে মাতোশ্রী’তে রাজ ঠাকরে

    উদ্ধবের জন্মদিনে মাতোশ্রী’তে রাজ ঠাকরে

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স
    উদ্ধব ঠাকরের জন্মদিন উপলক্ষ্যে ১৩ বছর পর মাতোশ্রীতে প্রবেশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে।
    শেষবার তিনি মাতোশ্রীতে গিয়েছিলেন বালাসাহেব ঠাকরের মৃত্যুর পর। ২০০৫ সালে শিব সেনা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাজ ঠাকরে। ২০০৬ সালে নিজের দল গড়েন বালাসাহেব ঠাকরের ভাইপো। নিতান্তই পারিবারিক বা অন্য কোনও অনুষ্ঠানে দেখা হয়ে গেলে একে অপরকে উপেক্ষা করারই চেষ্টা করেন দুই তুতো ভাই।
    তবে সম্প্রতি মহারাষ্ট্র সরকারের ত্রিভাষা নীতির বিরুদ্ধে একসঙ্গে আন্দোলনে নেমেছেন ঠাকরে ব্রাদার্স। সেদিনের পর থেকেই ফের বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন।