মুম্বই পুর নির্বাচনে একসাথে লড়বেন ঠাকরে ব্রাদার্স 

0
91
ছবি সৌজন্যে : এক্স

মুম্বইয়ের আসন্ন পুর নির্বাচনে একসাথে লড়বেন উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এমএনএস প্রধান রাজ ঠাকরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে শিবসেনা এবং এমএনএস জোটের অংশীদার।

মুম্বই একজন মারাঠি মেয়র পাবে। তিনি আশ্বস্ত করেছিলেন যে, সেই ব্যক্তি শিবসেনা-এমএনএস জোটের সদস্য হবেন। তিনি শিন্ডে সেনা ও বিজেপি জোটে অসন্তুষ্ট ব্যক্তিদের তাদের জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশে বসা উদ্ধব ঠাকরেও বলেছেন, মুম্বই আমাদের সাথে থাকবে, যাই হোক না কেন।

বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান দিয়ে জোটকে সিলমোহর দিয়ে সতর্ক করেছেন যেকোন বিভাজন এবং ঐক্যের অভাব বিপর্যয়কর হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে মারাঠাভূমে আঞ্চলিক রাজনীতিতে দুর্দান্ত পালাবদল ঘটবে। শিবসেনা দলের নেতা সঞ্জয় রাউথ এই গঠবন্ধনকে মারাঠি জনগণ ও মহারাষ্ট্রের জন্য আনন্দের মুহূর্ত বলে বর্ণনা করেছেন।