রাজাবাজারে ম্যানহোলে পচাগলা দেহ

0
98
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজাবাজারে ম্যানহোলের ভিতরে উদ্ধার হয়েছে পচাগলা দেহ। শুক্রবার সকালে আমহার্স্ট স্ট্রিটের কেশবচন্দ্র সেন স্ট্রিটের ঘটনায় শোরগোল পড়েছে।

খবর পেয়ে এলাকায় যান পুলিশ অফিসাররা। পুরসভার সাফাই কর্মীরা ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দেহটি এতটাই পচাগলা অবস্থায় মিলেছে যে পরিচয় জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃতের বয়স ৩০-র আশপাশে হতে পারে। এটি দুর্ঘটনাজনিত কারণ নাকি খুন করে ম্যানহোলে ফেলে দেওয়া হয়েছিল সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।

ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশের ডগ স্কোয়াড।