অতিবৃষ্টিতে রাজস্থানে বাঁধ উপচে ২ কিমি লম্বা খাদ

0
99
ছবি সৌজন্যে : এক্স

টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার সুরওয়াল বাঁধ। জলস্রোতের জেরে গ্রামের কাছে প্রায়, ১০০ ফুট চওড়া এবং ৫৫ ফুট গভীর খাদের সৃষ্টি হয়েছে।

প্রবল আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই বাঁধের জল উপচে চাষের জমিতে ঢুকতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত ফসল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন জাডাওয়াটা গ্রাম। এই গ্রামে ক্ষতিগ্রস্ত দোকানপাট, ঘরবাড়ি। ভেঙে পড়েছে মন্দির। কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাজস্থানের বিভিন্ন অঞ্চলে হাজির রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশকিছু এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে রাজস্থানে আরও বৃষ্টি হতে পারে।