গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National আসারাম বাপুর যাবজ্জীবন বহাল রাজস্থান হাইকোর্টে

    আসারাম বাপুর যাবজ্জীবন বহাল রাজস্থান হাইকোর্টে

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স
    এক নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর যাবজ্জীবন কারাদণ্ডের সাজাই বহাল রেখেছে রাজস্থান হাইকোর্ট।
    ২০১৮ সালে নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টের দেওয়া ঐতিহাসিক রায়কে চ্যালেঞ্জ করে আসারামের তরফে যে আপিল করা হয়েছিল, বুধবার তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। তবে একই সঙ্গে আসারামকে আংশিক স্বস্তি দিয়ে তাঁর ওপর থেকে গণধর্ষণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র-র ধারা দুটি তুলে নিয়েছে হাইকোর্টের যোধপুর বেঞ্চ। পাশাপাশি, বর্তমানে চিকিৎসার কারণে অন্তর্বর্তী জামিনে বাইরে থাকা আসারামকে দ্রুত আদালতে গিয়ে আত্মসমর্পণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
    এর আগে নিম্ন আদালত এই দু’জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছিল।