
হাত-পা পিছমোড়া করে বাইকের সঙ্গে বেঁধে হিড়হিড় করে এক মহিলাকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন এক যুবক। বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করছেন মহিলা। যত চিৎকার করছিলেন, বাইকের গতি ততই বাড়ছিল। পাথুরে রাস্তার উপর দিয়ে মহিলাকে টেনে নিয়ে যাচ্ছিলেন যুবক।
বেশ কয়েক পাক চালানোর পর মহিলা বাইক থামিয়ে যুবক নামেন। তারপর শুরু হয় মারধর। মহিলার শরীরের উপর উঠে দাঁড়িয়ে পড়েন। এমনই একটি শিউরে ওঠা দৃশ্য প্রকাশ্যে এসেছে রাজস্থানে।সূত্রের খবর, ওই যুবকের নাম প্রেমকুমার মেঘওয়াল। যে মহিলাকে বাইকের পিছনে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিলেন, তিনি প্রেমকুমার মেঘওয়ালের স্ত্রী। মহিলা তাঁর বোনের বাড়িতে যাওয়ার জন্য আবদার করেছিলেন। অভিযোগ, সেই আবদারের কথা শুনতেই মেজাজ হারান প্রেমকুমার মেঘওয়াল। তারপরই স্ত্রীকে শাস্তি দিতে তাঁর হা-পা পিছমোড়া করে বাইকের পিছনে বাঁধেন। তারপর পাথুরে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যান।ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।









