রাজবংশীরা হিন্দুদের ক্ষতি চায় না, অনন্ত প্রশ্নে শুভেন্দু

0
49
সৌজন্যে : নিজস্ব ছবি
রাজবংশীরা এমন কাজ করবেন না যাতে হিন্দুদের ক্ষতি হয়। একুশের মঞ্চে অনন্ত মহারাজের উপস্থিতি নিয়ে এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেছেন অনন্ত মহারাজ যা করেছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। শুভেন্দু অধিকারী বলেছেন এমন ঘটনা নতুন নয়, লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে চা খেয়েছিলেন। রাজ্যসভায় অনন্ত মহারাজকে পাঠানো হয়েছিল সামাজিক লোক হিসেবে।
যাতে রাজবংশীদের কথা তুলে ধরতে পারেন। শুভেন্দু অধিকারী বলেছেন এই নির্বাচন প্রার্থী দেখে নয়, রাজ্যের সংস্কৃতি, সুরক্ষার প্রশ্ন। রাজবংশীরাও ভেবে চিন্তেই ভোট দেবেন।