
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে আগাম জামিনের আবেদন করেছেন রাজগঞ্জের বিডিও। বারাসত আদালতে বিডিও প্রশান্ত বর্মন আগাম জামিনের আবেদন জানিয়েছেন যার শুনানি রয়েছে ২৬ নভেম্বর।
জানা গিয়েছে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ খুনের অভিযোগে বিডিও প্রশান্ত বর্মণের নাম এফআইআর-এ রয়েছে। এদিকে স্বপন কামিলাকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করেছেন।
বৃহস্পতিবার বিডিও-র গাড়ির চালক রাজু ঢালি, ঠিকাদার তুফান থাপা এবং এই মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকারকে আদালতে তোলা হলে বিচারক বিবেকানন্দকে ৯ দিন এবং বাকি ২ জনকে ১৪ জেল দিনের জন্য হেফজতে পাঠিয়েছেন। মঙ্গলবার রাতে কোচবিহার থেকে বিবেকানন্দ ওরফে সোনাইকে গ্রেফতার করে পুলিশ।
