গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National তামিলনাড়ুতে ভোট দিলেন রজনীকান্ত-কমল হাসানরা

    তামিলনাড়ুতে ভোট দিলেন রজনীকান্ত-কমল হাসানরা

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    তামিলনাডুতে সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও গণতান্ত্রিক উৎসবে মেতে উঠেছেন। মেগাস্টার রজনীকান্ত থেকে কমল হাসান, খুশবু সুন্দর, শ্রুতি হাসান, অজিত কুমারের মতো একাধিক তামিল তারকা নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।
    এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবাইকে ভোট দেওয়ার জন্যে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নিজের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন থালাপথি বিজয়ও। যদিও তিনি এ বছর শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন রাজনীতিবিদ হিসেবে ভোট দিয়েছেন। তাঁর দল টিভিকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজয় নিজে চেন্নাইয়ের পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী পূর্ব থেকে লড়ছেন। তবে তিনি ভোট দিতে গেলেই তাঁকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ভক্তরা তাঁকে ঘিরে ধরে, যার ফলে অভিনেতার গাড়িতে উঠতে সমস্যা হয়। সেই ঝামেলার কয়েকটি ভিডিও ভাইরাল হচ্ছে। এছাড়া কমল হাসান, শ্রুতি হাসান, অজিত কুমারের মতো অনেক তারকা ভোট দিয়েছেন।
    সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁদের আঙুলে কালি লাগিয়ে আনন্দের সঙ্গে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এবং পাপারাজ্জিদের জন্য পোজ দিতেও দেখা গিয়েছে।