
ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের মেজর জেনারেল কাশিফ আবদুল্লার আলোচনার পরই গত ১০ মে অপারেশন সিঁদুর পরবর্তী সংঘর্ষের বিরতি হয়েছিল। এবার সেই রাজীব ঘাই ডেপুটি চিফ অব আর্মি স্টাফ পদে উন্নীত করা হয়েছে।
সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ভারতীয় সেনায় সাধারণ ভাবে ভিন্ন ভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত তিন জন ডেপুটি চিফ অব আমি স্টাফ থাকেন। তার মধ্যে স্ট্র্যাটেজি পদে বদলি করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে।
কুমায়ুন রেজিমেন্টের অফিসার রাজীব ঘাই ২০২৪ সালে ডিজিএমও পদে যোগ দিয়েছিলেন। তার আগে শ্রীনগরে ১৫ নম্বর চিনার কোর-এর জেনারেল অফিসার কমান্ডিং পদে ছিলেন তিনি।







