
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আইনি নোটিস পাঠালেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি দিয়েছেন রাজীব কুমার।
একটি ভিডিও ঘিরে মানহানির অভিযোগ এনে আইনি নোটিস পাঠানো হয়েছে বিজেপি সাংসদের কাছে। রাজীব কুমারের আইনজীবী নন্দিনী চট্টোপাধ্যায়ের পাঠানো নোটিসে উল্লেখ করা হয়েছে ভিডিওয় ভুয়ো ও কুৎসিত অভিযোগ তুলে রাজীব কমারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে।
দুর্নীতি, বেআইনি আর্থিক লেনদেন সহ একাধিক গুরুতর অভিযোগ এনে রাজীব কুমারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। যিনি রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালননে তাঁর পেশাদরিত্ব দেখিয়েছেন।
