
ডিজি রাজীব কুমারের অবসরকালীন সংবর্ধনার দিনও স্থির হয়ে গিয়েছে, তারপরেও নবান্ন থেকে যে পুলিশকর্তাদের নাম ডিজি পদের জন্য পাঠানো হয়েছে তাতে রাজীব কুমারের নামও রয়েছে।
রাজীব কুমার অবসর নিচ্ছেন ৩১ জানুয়ারি। তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে ২৮ জানুয়ারি। তারপরেও রাজ্য পুলিশের পরবর্তী ডিজি পদের জন্য ৮ জনের নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য। সেই তালিকায় আবারও রাজীব কুমারের পাশাপাশি মামলকারী আইপিএস রাজেশ কুমারের নামও রয়েছে। এছাড়া রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তার নাম রয়েছে। রাজীব কুমার বর্তমানে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রয়েছেন। রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য।
এদিকে রাজীব কুমারের নাম পাঠানোয় দিদি তেরা ডিজি দিবানা বলে গান গেয়ে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন অবসরের পরেও দিদি ডিজিকে ছাড়তে চাইছেন না। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাজীব কুমার ডিজি হয়ে ফিরলেও তৃণমূলের বিসর্জন হবেই।
